=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

PPF, সুকন্যা সহ পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের সুদের হার ঘোষণা, কোনটিতে লাভ বেশি?

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ সহযোগে বেশ কিছু স্কিমে বিনিয়োগ করেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। সরকারের তরফে সুদের হার (Interest Rate) ঘোষণা করা হল। কেন্দ্রীয় সরকার ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক, অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিকের জন্য সকল ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করেছে। সরকার কোনো প্রকল্পের সুদের হারে কোনো পরিবর্তন আনেনি। সকল ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার আগের মতোই থাকবে।

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করল সরকার

জানা গিয়েছে, এই সুদের হার ২০২৬ অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকের হারের মতোই অপরিবর্তিত থাকবে। সরকারের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি অবধি জারি করা হয়েছে যেখানে সাফ সাফ সবকিছু জানিয়ে দেওয়া হয়েছে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে। অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিভাগ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার উক্ত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের মতোই থাকবে। এই সিদ্ধান্তের অর্থ হলো, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এবং পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS) -এর মতো জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগকারীরা সেপ্টেম্বর ত্রৈমাসিকেও একই রিটার্ন পেতে থাকবেন।

আরও পড়ুনঃ গ্যাসের পর অনেকটাই কমল পেট্রোল-ডিজেলের দাম, দেখুন নতুন রেট

কত কী সুদ থাকবে?

প্রধান ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) সর্বোচ্চ বার্ষিক ৮.২% সুদের হার প্রদান করবে। এই দুটি স্কিমে সবথেকে বেশি লাভ হবে গ্রাহকদের। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) ৭.৭% সুদের হার প্রদান করে, যেখানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) বার্ষিক ৭.১% হারে অপরিবর্তিত রয়েছে। পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (MIS) ৭.৪% সুদের হার প্রদান অব্যাহত রাখবে, অন্যদিকে কিষাণ বিকাশ পত্র (KVP)-এর সুদের হার ৭.৫% এবং এই বিনিয়োগের মেয়াদ ১১৫ মাস।

এর পাশাপাশি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের সুদের হারও অপরিবর্তিত রয়েছে। এক বছরের ফিক্সড ডিপোজিটে ৬.৯%, দুই বছরের ফিক্সড ডিপোজিটে ৭%, তিন বছরের টাইম ডিপোজিটে ৭.১% এবং পাঁচ বছরের টাইম ডিপোজিটে ৭.৫% সুদ পাওয়া যায়। পাঁচ বছরের পোস্ট অফিস রিকারিং ডিপোজিটে (আরডি) ৬.৭% সুদ আগের মতোই থাকবে।

Leave a Comment