বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। নিজের প্রিয় দল বা ফুটবলারের খেলা দেখতে 799 টাকা খসছে ফুটবলপ্রেমীদের। আসলে এ বছর ভারতে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে জি এন্টারটেইনমেন্ট। ফলে জি5 এ বিশ্বকাপের ম্যাচ দেখতে হলে প্রায় 800 দিয়েই মিলছে সুযোগ। তবে এত অর্থ খরচ করার পরেও দু’দণ্ড শান্তিতে বিশ্বকাপ দেখতে পারছেন না দর্শকরা। অভিযোগ উঠছে, ভিডিও রেজোলিউশন থেকে শুরু করে বাফারিং এর মতো বিষয়গুলি নিয়ে। ঠিক সেই আবহে একেবারে নামমাত্র খরচে অর্থাৎ এক কাপ চায়ের দামে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করছেন ফুটবল প্রেমীদের একাংশ। কিন্তু কীভাবে?
নামমাত্র মূল্যে দেখতে পারবেন ফুটবল বিশ্বকাপের ম্যাচ
এবছর ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে জল্পনা ছিল সম্প্রচার সত্ব কিনতে পারে JioHotstar। তবে শেষ পর্যন্ত তা হয়নি। বরং দীর্ঘ টালবাহানার পর ফিফার কাছ থেকে মোটা টাকায় ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ব কিনেছিল জি এন্টারটেইনমেন্ট। আর তারপরই জি5 এ ফুটবল বিশ্বকাপের 799 টাকার একটি প্যাকেজ নিয়ে আসে জি গোষ্ঠী। প্রথমদিকে অতিরিক্ত দামের কারণে বহু ভারতীয়র সমালোচনার সম্মুখীন হয়েছিল জি। যদিও পরবর্তীতে অগত্যা 799 এর বিশ্বকাপ প্যাকেজ কিনেছিলেন অনেকেই।
তবে ব্যবহারকারীদের একটা বড় অংশের অভিযোগ, বিশ্বকাপ দেখার জন্য এত অর্থ খরচ করার পরেও অধিক রাতের ম্যাচগুলিতে ডিজিটাল ট্রাফিকের কারণে পরিষেবা বিঘ্নিত হচ্ছে। অনেক সময় ল্যাগ বা বাফারিং এর মতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যবহারকারীদের। কারও কারও অভিযোগ, ম্যাচ চলাকালীন হঠাৎ করেই স্ক্রিন ঝাপসা হয়ে আসছে বা ঝিরঝির করছে। এক কথায়, 799 টাকা খরচ করেও জি5 এ সম্প্রচারের মান নিয়ে অসন্তুষ্ট অনেকেই। ঠিক সেই আবহে একটা অংশের ব্যবহারকারী আবার একেবারে স্বল্প মূল্যে বিশ্বকাপের ম্যাচগুলি উপভোগ করছেন।
অবশ্যই পড়ুন: ফুটবল বিশ্বকাপে সুযোগ পেয়েও খেলতে যায়নি ভারত, কারণ জানেল লজ্জা হবে!
ঝকঝকে রেজোলিউশন সহ হাই কোয়ালিটির ভিডিও আকারে ম্যাচ দেখতে খরচ পড়ছে মাসে মাত্র 23 টাকা 60 পয়সা। প্রচুর সংখ্যক দর্শক টানার লক্ষ্যে বিশ্বকাপের আগেই দুটি চ্যানেল চালু করেছিল জি জিষ্ঠী। Unite8 Sports 1 এবং Unite8 Sports 2 দুই চ্যানেলেই সামান্য খরচে দেখা যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। দুটি চ্যানেলে যথাক্রমে হিন্দি ও ইংরেজি ভাষায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারিত হচ্ছে। প্রথম চ্যানেলটিতে GST নিয়ে খরচ পড়বে 10 টাকা 62 পয়সা এবং দ্বিতীয় অর্থাৎ ইংরেজি চ্যানেলটিতে 12 টাকা 98 পয়সা অর্থাৎ দুই চ্যানেল মিলিয়ে মোট 23 টাকা 60 পয়সার মাসিক খরচে আরামে দেখতে পারবেন ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি। এক কথায় বলাই যায়, এক কাপ চায়ের দামেই দেখা হবে বিশ্বকাপ।