=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আর নয় রুই কাতলা, বাড়িতেই এবার মৌরলা মাছ দিয়ে বানিয়ে ফেলুন এই লোভনীয় রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: উৎসবের মরসুম হোক কিংবা অন্য কোন সাধারণ দিন, মাছ (Fish) ছাড়া বাঙালি যেন চলতেই পারে না। কাতলা কালিয়া, গন্ধরাজ রুই, ইলিশ ভাপে, তেল কই কোনো কিছুই বাদ যায় না হেঁশেলে। তবে বড় মাছের ভিড়ে একজন ছোট মাছেদের কদর ক্রমেই কমে যাচ্ছে। এদিকে স্বাস্থ্যের পক্ষে ছোট মাছের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজ, আমাদের প্রতিবেদন মৌরলা মাছ দিয়ে এক সুন্দর আচারের (Mourala Aachar Recipe) রেসিপি নিয়ে হাজির হয়েছে। খুব সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন জিভে জল আনা এই পদ। রইল রেসিপি।

উপকরণ

মৌরলা মাছের আচার বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল — মৌরলা মাছ, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, বিট নুন, তেঁতুল, শুকনো লঙ্কা, গোটা জিরে, মেথি, মৌরি, কালো জিরে, রাঁধুনি, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

মৌরলা মাছের আচার বানানোর জন্য বাজার থেকে আনা মৌরলা মাছগুলোকে ভালো করে আঁশ সারিয়ে ধুয়ে নিতে হবে। এবার সেগুলিতে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে একটি বাটিতে সামান্য পাকা তেতুল ভালো করে চটকিয়ে নিতে হবে। তেঁতুল মাখার সময় একটু একটু করে জল দিয়ে তেঁতুলের ক্বাথটাকে ঘন করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। মিশ্রণটা যখন ভালো করে ঘন হয়ে যাবে তখন ওর মধ্যে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এবং বিট নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে।

কড়াইতে এবার সাদা তেল বা সরষের তেল গরম করে নিতে হবে নূর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মৌরালা মাছ গুলোকে এবার এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে এবং ওই একই তেলের মধ্যে গোটা জিরে, মেথি, কালো জিরে, রাধুনী এবং শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিতে হবে। হালকা করে সেগুলি ভেজে নেওয়ার পর ওর মধ্যে তেঁতুলের ঘন ক্বাথটা ঢেকে দিতে হবে। তার সঙ্গে সামান্য জল দিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

আরও পড়ুন: রেস্তোরাঁ-স্টাইলে বানিয়ে ফেলুন আমুদি মাছের ফ্রাই, কাসুন্দির সঙ্গে জমে যাবে সন্ধ্যেটা

মাছের গ্রেভিটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এবার এর মধ্যে সামান্য চিনি দিয়ে আবার ভালো করে পুরোটা মিশিয়ে নিতে হবে। চিনির বদলে গুড়ও ব্যবহার করা যেতে পারবে। যতক্ষণ না চিনি গড়বে ততক্ষণ পুরো মিশ্রণটাকে নাড়া দিয়ে যেতে হবে। সবশেষে ভাজা মাছ গুলো ওর মধ্যে ঢেলে পাঁচ থেকে দশ মিনিট লো ফ্লেমের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ব্যাস তাহলেই তৈরি মৌরলা মাছের আচার।

Leave a Comment