=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বর্ষায় করুন এই ছোট্ট কাজ, বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবে না সাপ, কামড়াবে না ঘরে ঢুকলেও!

অনন্যা সরকার, কলকাতা: বর্ষাকালে সাপের (Snake) উপদ্রব বেড়ে যাওয়া কোনও নতুন ঘটনা নয়। স্যাঁতস্যাঁতে পরিবেশে শুকনো আশ্রয় খোঁজে সাপ। তাই মনোরম পরিবেশ পেয়ে অনেকের বাড়িতেই আস্তানা গেড়ে বসে। গ্রাম-গঞ্জে তো বটেই, শহরাঞ্চলেও এই ঘটনা বিরল নয়। সামনেই আসছে বর্ষা, তাই কেউ যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে ঘাবড়ে না গিয়ে সবার আগে কী করনীয়, আসুন জেনে নেওয়া যাক।

সাপ বাড়িতে সাপের আগমন আটকাতে কি করা উচিত?

যদি চান বর্ষায় বাড়িতে সাপ না ঢোকে, তাহলে প্রথমেই বাড়ির আশেপাশের পরিবেশ পরিষ্কার করে রাখুন। দরজা জানালার ফাঁকগুলিকে সিল করে দিন, বাগানের ফাটল ও ড্রেনের খোলা জায়গা মেরামত করুন, বাথরুম রান্নাঘরের ড্রেনে জাল ব্যবহার করুন, ঘরের চারপাশের জঞ্জাল পরিষ্কার করুন, খাদ্য শস্য ও অন্যান্য খাবার ভালোভাবে সিল করে রাখুন, যাতে ইঁদুর না আসে। কারণ ইঁদুর থাকলে অনেক সময় তা সাপকে আকর্ষণ করে।

বাড়িতে সাপ দেখতে পেলে কি করতে হবে?

বাড়িতে এবং ফ্ল্যাটে হঠাৎ যদি সাপ দেখতে পান তাহলে প্রথমেই আতঙ্কিত হবেন না, শান্ত থেকে পরিস্থিতি সামলাতে হবে। সাপ সাধারণত উস্কানি না দিলে আক্রমণ করে না।

১. সবার আগে যে ঘরে সাপ ঢুকেছে সেখান থেকে পোষ্য ও শিশুদের সরিয়ে নিয়ে যেতে হবে। সাপটি ভয় পেতে পারে এমন কোন ধরনের ফ্যান বা যন্ত্র বন্ধ করে দেওয়া উচিত।

২. সাপের থেকে অন্তত ৬ থেকে ৮ ফুটের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। সাপটিকে কোনভাবেই স্পর্শ করা, ধরা বা মারার চেষ্টা করা উচিত নয়। আত্মরক্ষার জন্য বিষবিহীন সাপও কামড় বসাতে পারে।

৩. যদি নিরাপদ হয় তাহলে সাপটিকে ঘরের মধ্যে আটকে রাখুন। দরজার নীচের ফাঁক তোয়ালে দিয়ে বন্ধ করে দিন। সাপটির গতিবিধির ওপর নজর রাখুন। কোনও কোণে বা আসবাবের নীচে লুকিয়ে থাকলে সেটিকে বাইরে বের করে আনার চেষ্টা করবেন না।

৪. সাপ শনাক্তকরণের চেষ্টা করার দরকার নেই। ভারতে প্রায় ২৭০ টিরও বেশি প্রজাতির সাপ রয়েছে, যার মধ্যে অনেকগুলি একই রকম দেখতে। তাই সাপের প্রজাতি চেনার বিষয়টি বিশেষজ্ঞের উপর ছেড়ে দেওয়া উচিত। বিষধর না হলেও সমস্ত রকম সাপের থেকে দূরত্ব বজায় রেখে চলুন।

আরও পড়ুনঃ ভারতের সুন্দর হিল স্টেশন, বর্ষায় ঘুরে আসুন মাথেরান

৫. সাপটিকে উদ্ধার করার জন্য পেশাদার ব্যক্তিদের প্রয়োজন। তাই বন্যপ্রাণী উদ্ধার হেল্পলাইনে কল করতে পারেন। অথবা স্থানীয় বন বিভাগ, বন্যপ্রাণী উদ্ধারকারী এনজিও বা সাপ উদ্ধারকারীর সাথে যোগাযোগ করুন। কলকাতার ওয়াইল্ড লাইফ কন্ট্রোল রুমের টোল ফ্রি কন্টাক্ট নম্বর – 1926 এবং রেসকিউ সেন্টারের যোগাযোগ নম্বর- 033-23340234।

Leave a Comment