বিশ্বজুড়ে ফেসবুক ডাউন! হঠাৎ কী হল মেটার?

সৌভিক মুখার্জী, কলকাতা: হঠাৎ করে ফেসবুকে (Facebook) বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ল বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী। রবিবার আচমকাই প্ল্যাটফর্মটিতে লগইন, পোস্ট দেখা, ছবি আপলোড করা, মেসেজ পাঠানোর মতো একাধিক পরিষেবা ব্যাহত হতে শুরু করেছে। এমনকি ডেক্সটপ বা ল্যাপটপে ফেসবুক খুলছেই না। যার ফলে কয়েক ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কী হল হঠাৎ মেটার (Meta)?

বিশ্বজুড়ে ফেসবুকে বিভ্রাট

অনলাইন পরিষেবার সমস্যা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরের একটি তথ্য অনুযায়ী, রবিবার অল্প সময়ের মধ্যেই ফেসবুক সংক্রান্ত অভিযোগের সংখ্যা হঠাৎ করেই কয়েক লক্ষে গিয়ে পৌঁছয়। এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার কথা জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, ফেসবুক ব্যবহার করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যার মধ্যে অ্যাকাউন্ট লগইন করতে সমস্যা হচ্ছে, নিউজ ফিড লোড হচ্ছে না, ছবি কিংবা ভিডিও আপলোড হচ্ছে না, মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ পাঠাতে অসুবিধা হচ্ছে, এমনকি ডেক্সটপে ফেসবুক খুলছেই না।

পাশাপাশি অনেক ব্যবহারকারীর স্ক্রিনে একটি বার্তা দেখা যাচ্ছে। আর সেখানে স্পষ্ট লেখা উঠছে— “Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes”। অর্থাৎ ওয়েবসাইট সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কারণে সাময়িকভাবে অ্যাকাউন্টটিকে ব্যবহার করা যাচ্ছে না, এবং কিছু সময় পর আবার চেষ্টা করতে বলা হচ্ছে। তবে সবথেকে বড় ব্যাপার, এরকম মেসেজ সামনে আসতেই অনেকের মনে প্রশ্ন জাগছে, অ্যাকাউন্ট কি ব্যান হয়ে গেল? আসলে না, এটি ফেসবুকের প্রযুক্তিগত ত্রুটি। আশা করে যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে।

আরও পড়ুন: বুলেট ট্রেন প্রকল্পে নতুন মাইলফলক, বসল গুরুত্বপূর্ণ ব্রিজ

যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মুল সংস্থা মেটা এ বিষয়ে এখনও কোনও কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি। ঠিক কী কারণে পরিষেবায় সমস্যা দেখা গেল বা কখন পুরোপুরি স্বাভাবিক হবে সে বিষয়ে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে গোটা বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট হওয়ায় যে কোটি কোটি ব্যবহারকারী সমস্যায় পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment