=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সঙ্গে রাখুন ছাতা, কিছুক্ষণেই ঝড় বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের ৫ জেলায়, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, ব্যস তারপরেই ধেয়ে আসছে প্রবল বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ (Weather Update)। ইতিমধ্যে কলকাতা, হাওড়া সহ বেশ কিছু জেলায় টিপটাপ বৃষ্টির ধারা নামতে শুরু করেছে। তবে পরবর্তী সময়ে ঝড় বৃষ্টির গতিবেগ এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে চলেছে বলে খবর। আকাশের রং রূপ বদলে গিয়েছে। আপনিও কি বাড়ির বাইরে আছেন? ছাতা সঙ্গে নেই? তাহলে বিপদে পড়তে পারেনে

কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টির দাপট শুরু হতে পারে এই ৪ জেলায়

আজ মঙ্গলবার সারাদিনই সমগ্র বাংলাজুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও স্বাভাবিকের থেকে বেশি দুর্যোগের ভ্রূকুটি রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলী জেলায় বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, ঝাড়গ্রাম জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। সকাল থেকেই বাংলাজুড়ে মেঘলা আকাশ লক্ষ করা গেছে। আসলে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় আজ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও কোথাও স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের তরফে খোলা জায়গায় সকলকে থাকতে মানা করেছে। বিগত কয়েকদিনের তুলনায় এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সকলকে সাবধানে থাকতে হবে।

আরও পড়ুনঃ দাদাগিরি নয়, নতুন আন্তর্জাতিক স্তরের ক্যুইজ শো-তে প্রত্যাবর্তন সৌরভের, কবে টেলিকাস্ট?

আবহাওয়া অফিসের মতে, গড় সমুদ্রপৃষ্ঠে মৌসুমী নিম্নচাপ বলয়টি এখন পাঞ্জাব থেকে হরিয়ানা ও উত্তর প্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মধ্য ট্রপোস্ফিয়ারের পশ্চিমী বায়ুপ্রবাহ একটি নিম্নচাপ অক্ষরেখা যার অক্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতায় বর্তমানে প্রায় ৮০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ বরাবর এবং ২৭ ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তরে অবস্থান করছে। এছাড়া পূর্ব পশ্চিম অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ ও সিকিম এবং অসম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাহাড়ি এলাকায় ধস ও নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা থাকায় সতর্ক থাকুন। এদিকে আগামী কিছুক্ষণের মধ্যে দার্জিলিং, কালিম্পং,মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

Leave a Comment