=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১০ মিনিটে তৈরি করে ফেলুন লোভনীয় খুরি চিংড়ি, জমে যাবে দুপুরের মহাভোজ

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালি রান্নায় চিংড়ি (Prawn) মাছের এক আলাদাই গুরুত্ব রয়েছে। হরেক রকম রান্না (Recipe) হয় এই মাছ দিয়ে। চিংড়ি ভাপা, মালাইকারি, ডাব চিংড়ি আরও কত কী। এমনিতেও মাছের প্রতি বাঙালির প্রেম আদি ও অকৃত্রিম। তাই সেক্ষেত্রে মাছের নিত্যনতুন আইটেম ট্রাই করতে বেশ ভালোই লাগে সকলের। তাই আজকে আমাদের প্রতিবেদন নিয়ে এসেছে চিংড়ির এক অনবদ্য রেসিপি। আর সেটি হল খুরি চিংড়ি (Khuri Chingri Recipe)।

বরাবরই মাছ ছাড়া বাঙালির চলে না। তবে চিংড়ি মাছ না হলেও মেনুতে চিংড়িই কিন্তু মেগাস্টার। কুচো চিংড়ি হোক বা গলদা চিংড়ি স্বাদে-গন্ধে সবটাই অতুলনীয়। তাইতো বাঙালি হেঁশেল থেকে বেরিয়ে বিশ্বের নানা দেশের রন্ধনশালায় নজর কেড়েছে চিংড়ির সব রাজকীয় রান্না। চলুন আজ শিখে নেওয়া যাক খুরি চিংড়ি কীভাবে রান্না করে।

উপকরণ

খুরি চিংড়ি বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল — চিংড়ি মাছ, নুন, হলুদ, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, নারকেলের খুরি, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

খুরি চিংড়ি বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে বাগদা চিংড়ি নিতেও পারেন। তবে অবশ্যই চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে তার মধ্যে থাকা কালো সুতোর মত নোংরা বের করে নিতে হবে কারণ এগুলি খেলে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একটি ব্লেন্ডারে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, নারকেল কোড়া এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা একটু পাতলা করার জন্য সামান্য জল মিশিয়ে নিতে হবে।

আরও পড়ুন: ইলিশ মাছের মাথা দিয়ে বানান দারুণ স্বাদের কচুর লতি, হাত চাটবে সবাই!

এবার একটি পাত্রে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষে পোস্ত বাটা এবং সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এবার দুটি নারকেলের খুরির মধ্যে চিংড়ির মিশ্রণটা ঢেলে দিতে হবে। অন্যদিকে একটি কড়াইতে জল সামান্য গরম করতে দিতে হবে। এবার দুটি খুরি রেখে দিতে হবে। এবং ওপরটা পদ্ম পাতা দিয়ে ঢেকে দিতে হবে। ১০-১৫ মিনিট পরেই তৈরি খুরি চিংড়ি।

Leave a Comment