=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২০০০ টাকার UPI লেনদেনে চার্জ, কেন্দ্র ও RBI-কে নোটিশ সুপ্রিম কোর্টের, মিলবে স্বস্তি?

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেন (UPI Payment) করলেই দিতে হবে এমডিআর চার্জ। ১৫ অক্টোবর থেকেই চালু হচ্ছে এই নিয়ম। ০.৪% হারে এই চার্জ কাটবে বলে জানিয়েছিল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তবে সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এবার সুপ্রিম কোর্ট আরবিআই এবং এনপিসিআই-কে নোটিশ জারি করেছে। তাহলে কি কার্যকর হচ্ছে না এই চার্জ?

এমডিআর চার্জ নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশ

শীর্ষ আদালতের তরফে আগামী ১৫ অক্টোবর থেকে এমডিআর কাঠামো বাস্তবায়নে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। এ বিষয়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল জানিয়েছেন, এমডিআর থেকে কোনও অর্থ সরকারের কাছে যায় না। এমডিআর হল অ্যাগ্রিগেটর এবং ব্যাংকগুলির দ্বারা আরোপিত একটি পরিষেবা চার্জ মাত্র। তবে সেই সূত্রে এবার সুপ্রিম কোর্ট ভারত সরকার, আরবিআই এবং এনপিসিআইকে আগামী চার সপ্তাহের মধ্যেই তাদের জবাবদিহি করার নির্দেশ দিয়েছে।

জানিয়ে রাখি, সরকারের নতুন কাঠামো অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে ০.৪% অতিরিক্ত এমডিআর আরোপ করা হবে। দীর্ঘ ছয় বছর ধরে চলা সম্পূর্ণ ফ্রি ইউপিআই পরিষেবার অবসান ঘটতে চলেছে এই চার্জের মাধ্যমে। যদিও ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন বা ছোট অঙ্কের পেমেন্ট এই চার্জের বাইরে থাকবে বলে জানিয়েছে কেন্দ্র। এমনকি ৭৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত চার্জ নেওয়া হবে বলেই জানানো হয়েছিল।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, ২ অক্টোবর ‘জেল ভরো’ কর্মসূচির ডাক সিজেপির

সুপ্রিম কোর্টে করা ওই মামলায় দাবি করা হয়েছিল, এই কাঠামো বৈষম্যমূলক এবং এটি ব্যবসায়ীদের, বিশেষ করে যাদের মুনাফার হার কম, তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি এতে ইউপিআই পরিষেবা মুখ থুবড়ে পড়তে পারে বলেও দাবি করা হয়। এছাড়া আরও উল্লেখ করা হয় যে, পর্যাপ্ত বিধিবদ্ধ সুরক্ষা ব্যবস্থা এবং জনপরামর্শ ছাড়াই এই কর আরোপ করেছে সরকার। তবে এ বিষয়ে আপাতত কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। কিন্তু কেন্দ্র, আরবিআই এবং এনপিসিআইকে আগামী চার সপ্তাহের মধ্যেই জবাব দাখিল করার নোটিশ পাঠানো হয়েছে।

Leave a Comment