ভুলেও দক্ষিণ দিকে এই গাছগুলি করবেন না রোপন! ধেয়ে আসবে বড় বিপদ

প্রীতি পোদ্দার, কলকাতা: বাগান হোক বা ছাদ গাছ লাগানোর শখ অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু সেক্ষেত্রেও কাজ করে বাস্তু শাস্ত্র (Vastu Tips)। কারণ গাছ লাগানোর সময় আমরা অজান্তে বেশ কিছু ভুল করে ফেলি, যার ফলে ঘরে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। শাস্ত্র অনুযায়ী, গাছ সকলের জীবনে সুখের চাবিকাঠি নিয়ে আসে, তবে সেটি নির্ভর করে দিকের উপর। অর্থাৎ ভুল জায়গায় ভুল গাছ রাখলে উপকারের চেয়ে অপকার বেশি হয়। তাই আজ, আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব যে বাড়ির দক্ষিণ দিকে (South) কোন কোন গাছ রাখা উচিত নয়।

মানি প্ল্যান্ট

বরাবরই মানি প্ল্যান্টকে সম্পদ আকর্ষণকারী উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়। কারণ সংসারের আর্থিক সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে মানিপ্ল্যান্টের জুড়ি মেলা ভার। এটি ঘরের অশুভ শক্তি নষ্ট করে যেমন শুভ শক্তি প্রদান করে। ঠিক তেমনই অর্থ সৌভাগ্য বাড়িয়ে তোলে। তবে দক্ষিণ দিকে এটি লাগালে বিপরীত প্রভাব পড়তে পারে। ঘর থেকে টাকা বাইরে বেরিয়ে যেতে পারে। এমনকি সম্পর্কের টানাপোড়েনও বাড়তে পারে, তাই এই গাছ কখনোই এখানে রাখা উচিত নয়।

কলা গাছ

হিন্দু ধর্মে কলা গাছকে অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয়। কারণ কলা গাছ ভগবান বিষ্ণুর প্রিয় গাছ। তাই প্রতি বৃহস্পতিবার এই গাছের পুজো করার বিশেষ তাৎপর্য রয়েছে। তবে, এটি উত্তর বা পূর্ব দিকে লাগানো শুভ। ভুলেও এই গাছ দক্ষিণ দিকে লাগাবেন না, না হলে নেতিবাচক প্রভাব বাড়তে পারে।

তুলসী

হিন্দু শাস্ত্রে তুলসী গাছের এক আলাদাই ভূমিকা রয়েছে।

তুলসীকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয় কারণ এটিকে দেবী লক্ষ্মীর একটি রূপ বলা হয়। তবে, বাস্তু অনুসারে, তুলসী দক্ষিণ দিকে লাগানো উচিত নয়। কারণ এমন স্থানে তুলসী রোপণ করলে এর ইতিবাচক প্রভাব যেমন হ্রাস পায় ঠিক তেমনই বাড়িতে মানসিক চাপ, স্বাস্থ্য সমস্যা এবং আর্থিক সমস্যা বাড়তে পারে।

আরও পড়ুন: লাল নাকি পালং শাক, কোনটাতে বেশি গুণ? জানুন

শামি গাছ

শাস্ত্রমতে, শামি গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আসলে এটি ভগবান শনিদেব এবং ভগবান শিব উভয়ের সাথেই সম্পর্কিত। তবে এই গাছটি কখনই দক্ষিণ দিকে লাগানো উচিত নয়। এতে সংসারে অশান্তি বৃদ্ধি হয় এবং নানা অশুভ শক্তি পরিবারের সদস্যের ওপর ছায়া ফেলে। জানা গিয়েছে, শামি গাছের জন্য উত্তর-পূর্ব বা পূর্ব দিক সবচেয়ে শুভ।

Leave a Comment