=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মোবাইল দিয়েই বন্ধ হচ্ছিল টোটো! সেই অ্যাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র

সৌভিক মুখার্জী, কলকাতা: মোবাইলের অ্যাপের মাধ্যমেই রাস্তায় ই-রিকশা বা টোটোগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছিল (E-Rickshaw Mobile App)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকম বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওগুলোতে দেখা যায়, ব্যবহারকারীরা কাছাকাছি থাকা ব্লুটুথ সক্ষম ই-রিকশার ব্যাটারির সঙ্গে সরাসরি কানেক্ট করে সেগুলিকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। যার ফলে মাঝপথে যানবাহনগুলি দাঁড়িয়ে পড়ছে। এবার সেই প্রবণতা রুখতেই বিরাট পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ দু’টিকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক।

অ্যাপ সরিয়ে ফেলার নির্দেশ

তদন্ত করে জানা যায়, সংশ্লিষ্ট অ্যাপগুলি বিশেষ করে ই-রিকশায় ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম পর্যবেক্ষণের জন্যই তৈরি করা হয়েছিল। সাধারণভাবে প্রযুক্তিবিদরা ব্যাটারির ভোল্টেজ, তাপমাত্রা এবং অন্যান্য তথ্য দেখার জন্য ওই অ্যাপ ব্যবহার করে থাকেন। কিন্তু কিছু কিছু ব্যক্তি সেই অ্যাপের অপব্যবহার করে ব্লুটুথের মাধ্যমেই কাছাকাছি থাকা ই-রিকশার ব্যাটারি সঙ্গে সংযোগ করে দূর থেকে গাড়ির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছিল। যার ফলে মাঝরাস্তায় চলন্ত অবস্থাতেই অনেক ই-রিকশা আচমকা বন্ধ হয়ে যাচ্ছিল।

প্রাথমিকভাবে জানা যায়, যে সমস্ত রিকশায় কম দামের ব্লুটুথ সমর্থিত লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং যেখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা যেমন পাসওয়ার্ড বা অথেন্টিফিকেশন নেই, সেগুলি ঝুঁকির মুখে পড়ছিল। প্রায় ১০ থেকে ১৫ মিটারের মধ্যে থাকলেই ব্লুটুথের মাধ্যমে ওই ব্যাটারির সঙ্গে সংযোগ স্থাপন করা যাচ্ছিল। কিন্তু উন্নত নিরাপত্তা সম্পন্ন বা সংস্থার নিজস্ব সুরক্ষিত ব্যাটারি ব্যবস্থায় এই সমস্যা এখনও পর্যন্ত দেখা যায়নি।

কিন্তু এই ত্রুটির কারণে বহু ই-রিকশা চালক দিনের পর দিন সমস্যার মুখে পড়ছিলেন। যাত্রী নামিয়ে মাঝ রাস্তাতেই গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের আয়েরও ক্ষতি হচ্ছিল। এমনকি অনেক ক্ষেত্রে গাড়ির ডিজিটাল ডিসপ্লে কাজ করা বন্ধ করে দিচ্ছিল, এবং ব্যাটারির সেটিংস ঠিক না করা পর্যন্ত রিকশা চালু করা সম্ভব হচ্ছিল না। তবে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। ভিডিওগুলোতে দেখা যায়, কিছু ব্যক্তি মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্লুটুথের মাধ্যমেই ই-রিকশার সঙ্গে কানেক্ট করে মুহূর্তের মধ্যে সেটিকে বন্ধ করে দিচ্ছে।

আরও পড়ুন: নিউটাউনে হবে ‘হেলথ সিটি’, বিনিয়োগের ঘোষণা আদানি গ্রুপের

এই ঘটনা সামনে আসতেই দিল্লি পরিবহন দফতর তদন্ত শুরু করে, এবং কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে। অবশেষে তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস. কৃষ্ণন জানান যে, বিষয়টি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সংশ্লিষ্ট দুটি অ্যাপ ইতিমধ্যেই অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি তিনি আরও বলেছেন, ভবিষ্যতে যাতে এই ধরনের ক্ষতিকর অ্যাপ সাধারণ মানুষের নাগালে না আসে, সে বিষয়ে অ্যাপ স্টোরগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment