=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নেতাজিকে অপমানের জের, মমতার দেওয়া অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ ফেরাল রাজ্য সরকার

সৌভিক মুখার্জী, কলকাতা: মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রকাশ্যে অপমান করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ (Ananta Maharaj)। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর, পূর্বতন সরকার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার ফিরিয়ে নিল পশ্চিমবঙ্গ সরকার। অনন্ত মহারাজের পুরস্কার … Read more

হাইকোর্টে ঝটকা খেলেন টুলু মণ্ডল! মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

সৌভিক মুখার্জী, কলকাতা: হাইকোর্টে এবার বিরাট ধাক্কা খেলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। নিজের পরিচয় আত্মগোপন করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। তবে সেই মামলা থেকে সরে দাঁড়িয়ে বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দিলেন, একই ব্যক্তি হাইকোর্টের অন্য বেঞ্চেও মামলা দায়ের করেছে। তাই একই বেঞ্চে মামলাগুলির শুনানি হওয়া উচিত। আপাতত স্বস্তি পেলেন না এই … Read more

হাওড়া ও সাঁতরাগাছি থেকে আর ছাড়বে না এই ৫ এক্সপ্রেস, নতুন গন্তব্য শালিমার স্টেশন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই শোনা গিয়েছিল, হাওড়া এবং সাঁতরাগাছি স্টেশনের উপর থেকে চাপ কমাতে দায়িত্ব ভাগ করে নেবে শালিমার স্টেশন (Shalimar)। এবার সেই মতোই, দক্ষিণ-পূর্ব রেল একাধিক দূরপাল্লার ট্রেনের টার্মিনাল বা প্রারম্ভিক স্টেশন পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। রেল মন্ত্রকের (Indian Railways) তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন পাঁচটি এক্সপ্রেস ট্রেন এবার থেকে হাওড়া এবং সাঁতরাগাছির … Read more

এই নথি ছাড়া জীবনেও পাবেন না আয়ুষ্মান ভারত কার্ড, বিপদে পড়ার আগে জানুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana) প্রকল্পের আবেদন প্রক্রিয়া। আগামী 16 আগস্ট বদলের বাংলায় আনুষ্ঠানিকভাবে সূচনা হবে এই কেন্দ্রীয় প্রকল্পের (Central Government Project) । এদিন থেকেই পাকাপাকিভাবে রাজ্যের মানুষের কাছে আয়ুষ্মান ভারতের পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। সে কথা আগেই ঘোষণা করে দিয়েছিল রাজ্য সরকার। তবে এমন অনেকেই রয়েছেন যাঁরা … Read more

শেষ ফোন কলে কী কথা বলেন রূপালী? এনআরএস-এ নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় সামনে এল স্বামীর বয়ান

অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি নীলরতন সরকার হাসপাতালে কর্তব্যরত নার্স (NRS Nurse Death) রূপালি বর্মনের (৩০) রহস্য মৃত্যুতে আবারও আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে। এবার সেই ঘটনায় মুখ খুললেন মৃতার স্বামী রাহুল দাস। তিনি জানান, গত বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শেষবার তাঁর রুপালির সঙ্গে ফোনে কথা হয়। রাহুল জানান, রূপালী সেসময় তাঁর সাথে স্বাভাবিকভাবেই কথা বলেছিলেন। … Read more

জঙ্গলমহলের পর্যটনে দিশা দেখাবে পুরুলিয়া-ঝাড়গ্রাম নতুন রেলপথ, ভোল বদলাবে বাঁকুড়ার

অনন্যা সরকার, বাঁকুড়া: জঙ্গলমহল এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে নির্মীয়মান পুরুলিয়া – ঝাড়গ্রাম রেলপথ (Purulia Jhargram Rail Line)। এই রেলপথটি বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকের মধ্যে দিয়ে বেলপাহাড়িতে প্রবেশ করবে। ইতিমধ্যেই বাঁকুড়া জেলা প্রশাসন ঝিলিমিলি এবং সুতানের মতো পর্যটন কেন্দ্রগুলির (Tourist Spot) উন্নয়নের উদ্যোগ নিয়েছে। তৈরি হচ্ছে নতুন রিসোর্ট ও হোম-স্টে। বাঁকুড়া … Read more

পুকুরে হচ্ছে ইলিশের চাষ! অভূতপূর্ব সাফল্য সিফরির গবেষকদের

অনন্যা সরকার, কলকাতা: পরমপ্রিয় ইলিশের (Ilish) জন্য বাঙালিদের দীর্ঘ প্রতীক্ষার দিন শেষ। আর সমুদ্র বা নদীর মোহনায় ইলিশ ওঠার অপেক্ষায় হাপিত্যেশ করে বসে থাকতে হবে না ইলিশপ্রেমীদের। পুকুরে জাল ফেললেই উঠে আসবে টাটকা রূপোলি শস্য। হ্যাঁ, আবদ্ধ জলাশয়ে ইলিশ মাছের চাষ (Hilsa Farming) করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ব্যারাকপুরের কেন্দ্রীয় অভ্যন্তরীণ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বা … Read more

খাস কলকাতায় ভাঙা হল নেতাজির মূর্তি, কারা করল? তদন্তে নামল পুলিশ

সৌভিক মুখার্জী, কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান মানা হবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি প্রকাশ্যে দিনের পর দিন নেতাজিকে অপমান করা অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে সবকিছুর মধ্যেই ফের ন্যাক্কারজনক ঘটনা। খাস কলকাতার বুকে এবার ভাঙা হল মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি (Netaji Statue)। নিউ আলিপুরে ঘটানো হয়েছে এই লজ্জাজনক … Read more

“আজান দিতে কেউ বাধা দিচ্ছে না”, মসজিদের মাইক খোলা নিয়ে বড় রায় হাইকোর্টের

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকার প্রায় ৪০০০ মসজিদ থেকে আজানের মাইক (Mosque Mic) খুলে দিয়েছে বলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তবে সেই বিষয়ে রাজ্যকে তাদের অবস্থান জানানোর নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। আগামী ১৮ আগস্ট এই মামলার পরবর্তী … Read more

রেড রোডে শুরু ম্যারাথনের প্রস্তুতি, কীভাবে করবেন রেজিস্ট্রেশন? জানুন বিস্তারিত

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে কাটল জল্পনা, পুজোর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরেই ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে ম্যারাথন’ (TATA Steel 25k Marathon) এর ঢাকে কাঠি পড়ে গেল। গতকাল, বুধবার, নবান্নে (Nabanna) ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন হল জাকজমকভাবে। নির্ধারণ করা হল দিনক্ষণ, জানা গিয়েছে এবার কলকাতায় (Kolkata) ম্যারাথন অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। শীতের শহরে … Read more