=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দরপত্র ছাড়া ইসকনকে বরাত! হাইকোর্টের দ্বারস্থ মিড ডে মিল কর্মী সংগঠন

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকার গঠন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, এবার রাজ্যের স্কুলগুলোতে মিড ডে মিলের (Mid Day Meal) দায়িত্ব দেওয়া হবে ইসকনকে। প্রথম ধাপে কলকাতা সংলগ্ন স্কুলগুলির দায়িত্ব পাবে ইসকন। পরে রাজ্যের অন্যান্য জেলাতেও দায়িত্ব দেওয়া হবে। এমনকি সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্ব নিচ্ছে … Read more

SIR-এ নাম বাদ গেলেই বন্ধ হবে রেশন? বড় রায় কলকাতা হাইকোর্টের

সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গেলে তাঁর রেশন (Ration) সুবিধা কি বাতিল করা যাবে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নে এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আজ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবেদনকারীর মাসিক রেশন সুবিধা বন্ধ কিংবা এ বিষয়ে কোনও জোরপূর্বক পদক্ষেপ … Read more

তৃণমূল আমলে আবাসে নাম থাকা সত্ত্বেও মেলেনি টাকা! মাটির ঘর ভেঙে মৃত গোটা পরিবার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল (Trinamool Congress) আমলে আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে ভুরি ভুরি। তবে এবার যা ঘটে গেল তা অত্যন্ত বেদনাদায়ক। জানা গিয়েছে, আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও প্রথম কিস্তির পর আর ঘরের টাকা না মেলায় মাটির বাড়িতে থাকতে হচ্ছিল বাবা এবং মেয়েকে। শ্রাবণের প্রবল বৃষ্টিতে সেই মাটির বাড়ি ধসে মৃত্যু হল … Read more

রাজ্যে চালু শিক্ষকদের আপস বদলি, স্কুল সার্ভিস কমিশনের দফতরে শুনানি, কবে?

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা আবারও আপস বদলির (Mutual Transfer) প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ দুই শিক্ষক বা শিক্ষাকর্মী নিজেদের মধ্যে সমঝোতা করে একে অপরের কর্মস্থলে চাকরি বদল করতে পারবেন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (West Bengal School Service Commission) ‘উৎসশ্রী’ (Utsashree) পোর্টালে আপস বদলি প্রক্রিয়া শুরু করতে চলেছে। … Read more

১ কোটি অনুপ্রবেশকারীকে খাদ্যশস্য! মমতা সরকারের ১৮ হাজার কোটির রেশন দুর্নীতি

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এক এক করে মমতা জমানায় বিভিন্ন প্রকল্পে হওয়া দুর্নীতিগুলি ফাঁস হচ্ছে। তা সে আমফানের আর্থিক সাহায্য আত্মসাৎ করা হোক বা যুবশ্রী ও লক্ষ্মীর ভান্ডারে অযোগ্য সুবিধাভোগীদের অন্তর্ভুক্তিকরণ – এই প্রকল্পগুলিকে নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার রেশন ব্যবস্থাতেও (Ration Scam) গত সরকারের আমলে ব্যাপক দুর্নীতি … Read more

দুর্গাপুর-আসানসোল মেট্রো নিয়ে বড় খবর, শুরু হল সমীক্ষার কাজ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার (Government Of West Bengal) ক্ষমতায় আসতেই উন্নয়নের গতি বেড়েছে বাংলাজুড়ে। আগেই শোনা গিয়েছিল, আসানসোল-দুর্গাপুরের বুক চিড়ে ছুটবে মেট্রো (Durgapur Metro)। সেই লক্ষ্যেই শুরু হল সমীক্ষার কাজ। দুর্গাপুর-আসানসোল মেট্রো পথ নিয়ে এবার সমীক্ষা শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটস। শোনা যাচ্ছে, প্রাথমিক পরীক্ষার পর তৈরি হবে ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট। আসলে … Read more

ফের বন্ধ হল শতাব্দী প্রাচীন শ্রীরামপুর তিন নম্বর রুটের বাস, কারণ কী?

অনন্যা সরকার, হুগলি: শ্রীরামপুরের ঐতিহাসিক ৩ নম্বর রুটের বাস (Route 3 bus) পরিষেবা আবারও হল বন্ধ। ১৯২৮ সালে চালু হওয়া হুগলির শ্রীরামপুর থেকে কলকাতার বাগবাজার/সল্টলেক করুণাময়ীগামী এই বাস পরিষেবা শতবর্ষ পূর্তির কয়েকবছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। তবে বছর খানেক আগে নতুন রূপে এই সাবেক রুটে আরও একবার চলতে শুরু করে বাস। কিন্তু এখন শোনা যাচ্ছে … Read more

“আমরা ২০ জনই…” তৃণমূলে যোগদান প্রসঙ্গে বিস্ফোরক শতাব্দী

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনের পর ঘর ভেঙেছে তৃণমূল কংগ্রেসের। ২০ জন সাংসদ নিজেদেরকে বিদ্রোহী ঘোষণা করে সরাসরি এনডিএ সমর্থিত দল এনসিপিআই-তে যোগদান করেন। এমনকি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই সারিতে বসতে দেখা যায় কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে অন্যান্য এনসিপিআই সাংসদদের। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, আবারও নাকি এই ২০ জন সাংসদ … Read more

“বালি, গরু চোরেরা..” শুভেন্দুর উপর জঙ্গি হানার আশঙ্কা নিয়ে বড় মন্তব্য শিশির অধিকারীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হত্যার ছক বানচাল করেছে রাজ্য পুলিশের STF। বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে গ্রেফতার করা হয়েছে মোস্ট ওয়ান্টেড জৈশ-ই-মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডলকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রীর নিয়মিত গতিবিধি, ভিআইপি মুভমেন্ট থেকে শুরু করে নিত্যদিনের যাতায়াত সংক্রান্ত একাধিক নথি উদ্ধার করা গিয়েছে। এবার সে প্রসঙ্গেই মুখ … Read more

মোহভঙ্গ? তৃণমূলে ফিরতে প্রস্তুত ৩ NCPI সাংসদ! প্রকাশ্যে এল নাম

প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন দলে টিকছে না আর মন, এবার NCPI ছেড়ে তৃণমূলে ফিরছেন ৩ সাংসদ (NCPI Mps Wants To Return)। ২০২৪ এ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে জিতেছিলেন ২৯ সাংসদ। কিন্তু ২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল (All India Trinamool Congress) সরকার গঠনের ক্ষমতা হারাতেই রাতারাতি ২০ জন সাংসদ যোগ দিয়েছে NCPI-তে। কিন্তু কয়েক মাস পরেই … Read more