=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সিকিমে প্রথমবার গড়াবে রেলের চাকা, ৯০০০ কোটি ব্যয়ে চলছে সেবক-রাংপো প্রকল্পের কাজ

অনন্যা সরকার, দার্জিলিং: সিকিমকে ভারতের রেল মানচিত্রে যুক্ত করার উদ্যোগ আরও জোরদার হল। ভারতীয় রেল (Indian Railways) এবার পূর্ব সিকিমের রাংপো থেকে রাজধানী গ্যাংটক পর্যন্ত প্রস্তাবিত ৩৪ কিলোমিটার দীর্ঘ রেলপথকে অগ্রাধিকার দিচ্ছে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ৯,০০০ কোটি টাকা। দার্জিলিংয়ের সেবক থেকে রাংপো পর্যন্ত নির্মীয়মাণ সেবক-রাংপো রেল প্রকল্প (Sivok-Rangpo Rail Project) সম্পূর্ণ হওয়ার পর … Read more

জম্মু-কাশ্মীরে লুকিয়ে ৬০০ অবৈধ অনুপ্রবেশকারী! ১৫০ জনকে আনা হল বাংলায়

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ভারতে অবৈধভাবে বাংলাদেশি (Bangladeshi Infiltrators) বসবাসকারীর সংখ্যা বাড়ছে। এবার শিরোনামে উঠে এসেছে কাশ্মীর উপত্যকা। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রশাসন অভিযান জোরদার করেছে। সোমবার, ১৫০ জন বাংলাদেশি নাগরিককে জম্মু ও কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গের বাগডোগরায় নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের বিএসএফের হাতে … Read more

আঙুলের ছাপের বদলে মুখের স্ক্যান, আধার পরিষেবায় ৫ নয়া সুবিধা আনল UIDAI

অনন্যা সরকার, কলকাতা: ‘আধার দিবস’ (Aadhaar Diwas) উপলক্ষে সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) কর্তৃপক্ষ নাগরিকদের জন্য পাঁচটি নতুন ও কার্যকরী পরিষেবা চালু করেছে। এই নয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে আধার কেন্দ্রে টোকেনের ব্যবস্থা, রেশন বিতরণের জন্য ফেস অথেন্টিকেশন, ক্ষুদ্র ব্যবসার জন্য সহজতর যাচাইকরণ প্রক্রিয়া, এসডাব্লিউআইকে ২.০ (SWIK 2.0) পোর্টাল এবং একটি আধুনিক ও বহুভাষিক … Read more

১২ টাকা পর্যন্ত বাড়তে পারে দুধের দাম! ঘোষণা হল বলে

সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের মরসুমে আবারও বড় ধাক্কা খেতে পারেন আমজনতা। এবার দুধের দাম বাড়তে পারে (Milk Price)! কয়েকদিন ধরে এমনই দাবি করা হচ্ছে। ২-৪ টাকা নয়, এক লাফে ১২ টাকা অবধি দাম বাড়তে পারে দুধের বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, আজ মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। আর সেই বৈঠকেই দুধের দাম … Read more

‘১০ অক্টোবরের আগেই পদত্যাগ করবেন জ্ঞানেশ কুমার’ জানালেন সৌরভ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission Of India) জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। একদিকে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি, অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরাতে দিল্লির বুকে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদ সহ অন্যান্য নেতাকর্মীরা। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে আদৌ কি পদত্যাগ করবেন জ্ঞানেশ কুমার? করলে ঠিক কবে নাগাদ … Read more

SIR-র প্রতিবাদ সংসদ অভিযান মিছিল, দিল্লিতে আটক রাহুল-সোনিয়া গান্ধীসহ অভিষেকরা

সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের উত্তাল রাজধানী (Delhi Protest)। এসআইআর-র প্রতিবাদে পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন ইন্ডিয়া ব্লকের সাংসদরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খর্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক-সহ একাধিক সাংসদরা মঙ্গলবার সকাল ১১টা নাগাদ এই অভিযান শুরু করেন। তবে সংসদ অভিমুখে … Read more

দাপিয়ে বেড়ান সমুদ্রে! শত বাধা পেরিয়ে ভারতের প্রথম মহিলা মেরিন পাইলট রেশমা

অনন্যা সরকার, কলকাতা: কথায় বলে, শুধু স্বপ্ন দেখলেই হয় না, গন্তব্যে পৌঁছাতে গেলে মনে রাখা উচিত দৃঢ় সংকল্প। কাল্পনিক ডানায় ভর দিয়ে নয়, সাহস করে বাস্তবের মাটিতে পা রেখে পরিশ্রম ও নিষ্ঠার সাথে এগিয়ে গেলে, তবেই মিলবে সাফল্য। চেন্নাইয়ের রেশমা নিলুফার বিশালাক্ষীও (Success story of Reshma Nilofer Visalakshi) এই কথাটি সত্যি প্রমাণ করেছেন। তিনি এখন … Read more

কয়েক দশক পর বদলাচ্ছে রেলের নিয়ম, ডিসেম্বর থেকে সব ট্রেনেই কার্যকর

সহেলি মিত্র, কলকাতা: মাসের শুরুর দিকেই বদলে গেল রেলের গুরুত্বপূর্ণ নিয়ম (Ticket Booking)। রেল কর্তৃপক্ষ (Indian Railways) পুরোনো কম্পিউটারাইজড রিজার্ভেশন ব্যবস্থাকে আধুনিকীকরণের দিকে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। রেল কর্তৃপক্ষ রিজার্ভেশন টিকিটে মুদ্রিত পুরোনো ১০-সংখ্যার প্যাসেঞ্জার নেম রেকর্ড (PNR)-এর পরিবর্তে একটি ‘মাইগ্রেটেড পিএনআর’ চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন আপগ্রেডের পর, ২০২৬ সালের ডিসেম্বর মাসের তৃতীয় … Read more

ফুঁসছে জোড়া নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: পুজোর মুখে আবারও দুর্যোগের কবলে বাংলা! রোদ ঝলমলে আকাশ দেখে খুশি হচ্ছেন? তাহলে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া অফিসের তরফে আজ মঙ্গলবার থেকে ফের একবার মুষলধারে বৃষ্টিপাতের (Weather Today) পূর্বাভাস জারি করা হল বাংলায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বাংলায় মৌসুমী বায়ু দুর্বল হলেও, জোড়া নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে ফের বৃষ্টির সাক্ষী থাকবেন কলকাতা সহ … Read more

বন্দুক ছেড়ে হাতে তুলে নিয়েছেন কলম! দশমের পরীক্ষা পাশ করলেন তিন প্রাক্তন মাওবাদী

অনন্যা সরকার, ছত্তিশগড়: চরম দারিদ্র্য, প্রতিকূল পরিস্থিতি ও মাথায় পরিবারের দায়ভার –  এই তিন কারণ একসময় ছত্তিশগড়ের বস্তার বিভাগের তিনটি মানুষকে মাওবাদী সংগঠনে যোগ দিতে বাধ্য করেছিল। হাতে বন্দুক নিয়ে ঘরবাড়ি, আপনজনদের ছেড়ে বহু দূরে নির্জন প্রান্তরে ঘুরে বেড়ানো সেই মানুষগুলিই (Former Maoists) আজ কলম হাতে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখছেন। সম্প্রতি দশম শ্রেণির পরীক্ষায় … Read more