=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সঙ্গে রাখছিলেন আগ্নেয়াস্ত্র, বাড়ি থেকে গ্রেফতার তৃণমূলের দু’বারের বিধায়ক

আনিষা চৌধুরী, কলকাতা: ফের চর্চায় বনগাঁর (Bongaon) বিশ্বজিৎ দাস (Biswajit Das)। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তৃণমূলের (TMC) প্রাক্তন বিধায়ককে (MLA) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে বিশ্বজিতের কাছে আগ্নেয়াস্ত্র থাকার খবর পাওয়ার পর তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। পাশাপাশি তাঁর গাড়িতেও তল্লাশি চলে। সেখান থেকেই একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। সেই … Read more

এক কাপ চায়ের দামে হবে AC-তে ভ্রমণ, পুজোর আগেই চালু হয়ে গেল ওয়াটার মেট্রো

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইঙ্গিত মিলেছিল আগেই। সেই মতোই, দুর্গাপুজোর আগে চালু হয়ে গেল ওয়াটার মেট্রো (Water Metro)। উৎসবের মরসুম শুরুর প্রাক্কালে হলদি নদীর (Haldi River) বুকে বিশেষ পরিষেবা পেয়ে আনন্দিত যাত্রীরা। সোমবার, হলদিয়া টাউনশিপ থেকে যাত্রা শুরু করে এই ওয়াটার মেট্রো পৌঁছয় নন্দীগ্রামের কেন্দ্যামারি ফেরিঘাটে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, একেবারে নামমাত্র খরচে এই ওয়াটার মেট্রোতে চেপে … Read more

অক্টোবরের শুরুতেই টানা ৩ দিন ছুটি স্কুল-কলেজ, অফিস! দেখুন নবান্নের হলিডে লিস্ট

সৌভিক মুখার্জী, কলকাতা: সেপ্টেম্বরের প্রায় শেষ। অক্টোবর মানেই দুর্গাপুজো। একটানা বন্ধ থাকবে রাজ্যের স্কুল-কলেজ, সরকারি অফিস, আদালত। তবে পুজোর আগেই, অর্থাৎ অক্টোবর মাসের শুরুতেই টানা ৩ দিন ছুটির সুযোগ পাবেন সরকারি কর্মচারীদের সাথে স্কুল-কলেজের পড়ুয়ারা। সরকারি ছুটির পাশাপাশি রয়েছে একাধিক সাপ্তাহিক ছুটি। দেখে নিন নবান্নের হলিডে লিস্ট (October Holiday)। অক্টোবরের শুরুতেই টানা ৩ দিনের ছুটি … Read more

মহালয়ায় শুরু চিংড়িঘাটা-সেক্টর ৫ অরেঞ্জ লাইনের ট্রায়াল রান, কবে থেকে চালু যাত্রী পরিষেবা?

অনন্যা সরকার, কলকাতা: কলকাতা মেট্রোর ‘অরেঞ্জ লাইন’ (Kolkata Metro Orange Line) অর্থাৎ নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরের বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ (আইটি সেন্টার) পর্যন্ত অংশে আগামী ১০ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে মেট্রো চলাচল শুরু হবে বলে জানা গেছে। ‘রেল বিকাশ নিগম লিমিটেড’ (RVNL)-এর কর্মকর্তা জানান যে, অরেঞ্জ লাইনের বাস্তবায়নকারী সংস্থা আরভিএনএল বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর নাগাদ সেক্টর … Read more

নীল কালী প্রতিমা হঠাৎ সাদা! কালিয়াগঞ্জে মন্দির খুলতেই চক্ষু চড়কগাছ আমজনতার

আনিষা চৌধুরী, কলকাতা: কালিয়াগঞ্জের (Kaliaganj) জাগ্রত শ্যামা কালী মন্দিরে প্রতিমার রং বদলে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে আর পাঁচটা দিনের মতনই নিয়ম মেনেই মন্দিরে পুজো হয়েছিল। কিন্তু পরদিন সকালে নিত্যপুজোর জন্য মন্দিরের দরজা খোলার পরই প্রতিমার রূপ দেখে চমকে যান পুরোহিত ও ভক্তরা। যে প্রতিমাকে এতদিন শ্যামবর্ণা রূপে দেখা গিয়েছিল, তার গায়ের রং … Read more

এই চার নথি ছাড়া মিলবে না কৃষক বন্ধুর টাকা! নির্দেশিকা রাজ্যের

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে পূর্ববর্তী সরকারের আমলে চালু হওয়া কোনো প্রকল্পই বন্ধ করা হবে না। তবে, এই প্রকল্পগুলির সঙ্গে জড়িত দুর্নীতি নিরসনে নতুন করে যাচাই প্রক্রিয়া শুরু করা হবে। তার মধ্যে অন্যতম হল বাংলার চাষীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প, কৃষকবন্ধু (Krishak Bandhu Scheme)। বর্তমানে রাজ্য কৃষি … Read more

যুবশক্তি প্রকল্পে প্রয়োজন ইনকাম ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কীভাবে বানাবেন জানুন

সৌভিক মুখার্জী, কলকাতা: অক্টোবর থেকে শুরু হচ্ছে রাজ্যের যুবশক্তি (Yuva Shakti) প্রকল্পের আবেদন। এখনও অফিশিয়াল ভাবে ঘোষণা না হলেও বিজেপি সরকার তাদের প্রথম বাজেটেই জানিয়েছিল, অক্টোবর থেকে এই প্রকল্পের আওতায় বেকাররা প্রতিমাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। তবে যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য বেশ কয়েকটি ডকুমেন্টের প্রয়োজন পড়বে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ইনকাম সার্টিফিকেট এবং … Read more

ভোটের পর থেকেই বেপাত্তা, এখন কী করছেন দেবাংশু? মিলল সন্ধান

আনিষা চৌধুরী, কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগান এবং গানকে সামনে রেখে তৃণমূলের (TMC) প্রচারে অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। দলের সোশ্যাল মিডিয়া প্রচারেও সক্রিয় ভূমিকা ছিল তাঁর। সেই নির্বাচনে তৃণমূল ক্ষমতায় ফেরার পর দলের অন্দরে তাঁর জনপ্রিয়তা তখন তুঙ্গে। পরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তমলুক এবং ২০২৬ সালের … Read more

রাজ্যে চালু হচ্ছে ‘সেবা সেতু অভিযান’, কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে জানুন

আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। আগের ‘জনকল্যাণ শিবির’ বা JKS-এর পরিবর্তিত রূপ হিসেবেই এবার শুরু হচ্ছে ‘সেবা সেতু অভিযান’ (Seva Setu Abhiyan)। চলতি বছরে আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর এই তিন দিন রাজ্যের বিভিন্ন জেলায় … Read more

“আগামী মাসে টাকা…” অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

আনিষা চৌধুরী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা বণ্টন নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগের সরকারের আমলে মহিলাদের মাসে ৫০০ টাকা করে দিতে ৯ মাস সময় লেগেছিল বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের মধ্যে ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, … Read more